1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের নতুন অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে আবারও ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়েছে। দেশটির সেনাশাসকদের সঙ্গে সম্পৃক্ত এক নির্মাণ ব্যবসায়ী দাবি করেছেন, ব্যবসায়িক সুবিধার জন্য তিনি সু চিকে পাঁচ লাখ মার্কিন ডলার ঘুষ হিসেবে দিয়েছিলেন।

গত পহেলা ফেব্রুয়ারি সু চির সরকারকে ক্ষমতাচ্যুত ও তাকে গৃহবন্দি করে সামরিক বাহিনী। এরপর সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এ ঘটনার পর ছয় লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগে আরেকটি মামলা হয়। সু চির আইনজীবী এই মামলা দুটিকে ভিত্তিহীন অভিযোগে দায়ের করা বলে দাবি করেছেন।

বুধবার সু চির বিরুদ্ধে ঘুষ নেওয়ার করেন মং ওয়াইক নামের এক ব্যবসায়ী। মাদক পাচারের অভিযোগে কারাভোগও করেছেন এই ব্যবসায়ী।

এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, তার ব্যবসার সুবিধার জন্য তিনি সু চির সরকারের মন্ত্রীদের ঘুষ দিয়েছিলেন। ২০১৮ সালে সু চির মায়ের নামে প্রতিষ্ঠিত একটি দাতব্য প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার ডলার দিয়েছিলেন। এছাড়া দেড় লাখ ডলার ২০১৯ সালে, ৫০ হাজার ডলার গত বছরের ফেব্রুয়ারিতে এবং ২ লাখ ৫০ হাজার ডলার এপ্রিলে দিয়েছিলেন।

সেনা নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, ‘অং সান সু চি দুর্নীতি করেছেন এবং কর্তৃপক্ষ তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com