1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সাংবাদিক মুজাক্কির হত্যা: ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পিবিআই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি শেষে ১২ জন আসামিকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখায়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- ইউসুফ নবী বাহাদুর, আলমগীর হোসেন, রাহাত, আবদুল আমিন, আজিজুল হক মানিক, মোশারফ হোসেন, সুজায়েত উল্যা সবুজ, বিক্রম চন্দ্র ভৌমিক, ফয়সাল আলম টিটু, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান ও সেলিম।

সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মামলায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিযেছে। পরে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মালায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ১২ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পিবিআই নোয়াখালী পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ ও গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ১২ আসামিকে শ‌্যোন অ্যারেস্টের দেখানোর জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ববাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭-৮ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির।

এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com