1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার হাইলাঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দারিয়ারপুর উত্তরপাড়ার আজাদের ছেলে রাশেদুল (২৮), একই গ্রামের আজগড় আলীর ছেলে সাকিব (১৯) ও শক্তিপুর গ্রামের আমজাদের ছেলে সিএনজি অটোরিকশার চালক আশিক (২২)।

শুক্রবার (১৯ মার্চ) সকালে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভোর রাতে শাহজাদপুরের হাইলাঘাটের গ্যাস পাম্প থেকে গ্যাস তুলে সিএনজিটি বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিল। এসময় বাঘাবাড়িগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ ৩ জন নিহত হয়। এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com