1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

সুন্দরগঞ্জে মাটিচাপায় প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এই  মৃত‌্যুর ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান এই তথ‌্য নিশ্চিত করেছেন।

যে ৩ শিশু মারা গেছে তারা হলো- মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে। এ সময় রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়েছে। শুক্রবার সকালে শিশুরা খেলতে গিয়ে ওই গর্তের ভেতর মাটিচাপা পড়ে যায়। স্বজনরা খুঁজতে এসে প্রথমে এক শিশুর পা দেখে চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন। তাদের চিৎকারে বাকিরা শিশুদের লাশ উদ্ধার করেন।

এই প্রসঙ্গে ওসি বলেন, ‘বেলকা ইউনিয়নের কিসমত এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। তার পাশেই ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি উত্তোলন করা হয়। সেখানে বিশাল গরত তৈরি হয়েছে। শিশুরা খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায়।’ এতে মাটিচাপা পড়ে তারা মারা যায় বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com