1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

দেশে অস্থিরতা তৈরি করতে চাইলে বিষদাঁত ভেঙে দেওয়া হবে: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মার্চ, ২০২১

ঢাকা: আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায় উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারা দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

শনিবার (২০ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজ বাসভবন থেকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়।’

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও উল্লেখ করেন তিনি। উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের একাধিকবারের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষীকিতে গভীর শ্রদ্ধা জানান সেতুমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com