1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

পি কে হালদারের বান্ধবী শুভ্রা রানীর ৫ দিনের রিমান্ড

  • আপডেট টাইম :: সোমবার, ২২ মার্চ, ২০২১

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, শুভ্রা রানীসহ ১১ আসামি প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ক্ষমতার অব্যবহারের মাধ্যমে ভুয়া প্রতিষ্ঠান ওয়ামা লিমিটেডের নামে জাল রেকর্ডপত্র প্রস্তুত করে তা সঠিক হিসেবে ব্যবহার করে অস্থিত্ববিহীন প্রতিষ্ঠানের মালিককে ভুয়া ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করে। সংশ্লিষ্ট ঋণের গ্রহীতা ওয়াকামা ইন্টারন্যাশনালে লিমিটেডের পরিচালকেরা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের প্রত্যক্ষ মাধ্যমে ৮৭ কোটি ৬০ লাখ টাকার ভুয়া ঋণের কাগজপত্র প্রস্তুত করে। তা সঠিক হিসেবে ব্যবহার করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কর্মকর্তা এবং বোর্ড সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যক্ষ সহায়তায় ৮৭ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। পরবর্তী সমেয় বিভিন্ন শেয়ারিংয়ের মাধ্যমে ওই অর্থ বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর ও রুপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করে।

আবেদনে বলা হয়, শুভ্র রানী প্রতিষ্ঠানের নামে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণ নিয়ে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারে প্রত্যক্ষ সহযোগিতা করেন। পাচার করা অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন পূর্বক পাচারসহ মনিলন্ডারিং সংক্রান্ত অপরাধের অধিকতর তথ্য উদ্ধারের জন্য তার ৫ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভ্রা রানীকে গ্রেপ্তার করে দুদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com