1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

চীনে বোমা বিস্ফোরণে নিহত ৪

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি গ্রামে হাতে তৈরি বোমা বিস্ফোরণে চার জন নিহত হয়েছে। দেশটিতে সহিংস সামাজিক বিক্ষোভের এটি বিরল ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনায় সন্দেহভাজন ৫৯ বছরের ওই ব্যক্তি বিস্ফোরণে নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সোমবার সকালে দক্ষিণের শহর গুয়াংঝুর মিংজিং গ্রামে এ ঘটনা ঘটে। তিন হাজার বাসিন্দার ওই গ্রামটিতে সম্প্রতি পর্যটকদের আকর্ষণের জন্য ভূমি উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। এর অংশ হিসেবে স্থানীয়দের অন্যত্র আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রামের কমিটি দপ্তরে বিস্ফোরণটি ঘটেছে। জমির ক্ষতিপূরণ নিয়ে বিবাদের জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে।

চীনে কৃষকদের প্রায়ই তাদের জমি ছেড়ে দিতে বাধ্য করা হয়। নগরায়ন করতে গিয়ে অবৈধভাবে দখল করা হয়ে থাকে তাদের জমি। এসব ঘটনায় প্রায়ই সামাজিক বিক্ষোভ দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com