1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

কঙ্গোর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ কঙ্গো রিপাবলিকের প্রেসিডেন্ট ডেনিস সাসৌ এনগুয়েসো ৮৮% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট সত্ত্বেও ভোটের এ সরকারি ফলাফলের প্রেক্ষিতে ডেনিস সাসৌ এনগুয়েসোর ৩৬ বছরের শাসনের মেয়াদ আবারো বাড়লো।

এনগুয়েসোর নিকটতম প্রার্থী গাই ব্রাইস পারফাইট কোলেস (৬১) ভোট শুরুর কয়েকঘন্টা পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আট শতাংশ ভোট পেয়েছেন এ নির্বাচনে।

দেশটির নির্বাচনের প্রাক্কালে করোনা আক্রান্ত কোলেসকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ মার্চ) তাকে ফ্রান্সে নেওয়ার প্রস্তুতি চলছিল।

কূটনৈতিক ও রাজনৈতিক গবেষকরা আগেই ধারণা করছিলেন যে ৭৭ বছর বয়সী সাসৌ খুব সহজেই নির্বাচনে জয় লাভ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com