1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান বাইডেনের

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৪ মার্চ) তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন প্রাণ হারানোর ঘটনার পরপর দেশটির প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।

আমরা অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে পারি এমন মন্তব্য করে বাইডেন বলেন, “ভবিষ্যতে জীবন বাঁচাবে এমন সাধারণ জ্ঞানের পদেক্ষেপ নিতে, আরও এক ঘণ্টা যেতে, এক মিনিট অপেক্ষা করার দরকার নেই আমার আর।”

হোয়াইট হাউসে তিনি বলেন, এটি একটি মার্কিন ইস্যু যা আমেরিকানদের জীবন বাঁচাতে পারে। আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি আরো বলেন, দেশে অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারি আমরা।

প্রতিবছর আমেরিকায় গড়ে ১০ হাজারের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁদের কেউ আত্মহত্যা করেন, কেউ অন্যের ছোড়া গুলিতে নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com