1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১

ফারুক হোসেন, ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আনিসবাগে আব্দুর রশিদ নামে বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার মূল আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডটি ঘটে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক বাকি ৬ আসামির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশ বলছে, যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হাফিজুর রহমান রিয়েল বলেন, বেলা ১১টার দিকে আইনুশবাগ চাঁদনগর এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর পর বিক্ষুব্ধরা একটি গাড়িতে আগুন দেয়। হত্যাকাণ্ডের এই ঘটনায় আমরা ছয় আসামিকে আটক করেছি। এদের মধ্যে মূল আসামি হান্নানও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com