1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিরাজগঞ্জে আ. লীগের সম্মেলনে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীর সৌদিয়া চাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। নিহত আব্দুল জলিল বেলকুচি উপজেলার আজুগরা গ্রামের আবু সাঈদ শেখের ছেলে।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৌদিয়া চাদঁপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, বুধবার সকাল থেকে উপজেলার বেতিল স্কুল অ‌্যান্ড কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। দুপুর ২টার দিকে প্রথম অধিবেশন শেষ হবার পর বিকেল সাড়ে ৪টা থেকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রের বাহিরে এমপি গ্রুপ ও সাবেক মন্ত্রী গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বাধে সংঘর্ষ। এসময় দুই গ্রুপের সংঘর্ষে আব্দুর জলিল নামে এক তাঁত শ্রমিক নিহত হন। এতে আহত হন আরও ৩ জন। পরে পুলিশ এসে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ  সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com