1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

গাজীপুরে হেফাজত কেন্দ্র থেকে ১৪ নারী-শিশুর পলায়ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

গাজীপুর: গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে গেছেন ১৪ হেফাজতী। বুধবার গভীর রাতে তারা পালিয়ে যান। পরে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাতজন হেফাজতীকে আটক করা গেলেও বাকিদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

খবর পেয়ে বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো. জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, বুধবার রাত ১২টার দিকে ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলায় হেফাজতে থাকা ১৪ জন হেফাজতী জানালার গ্রিল ভেঙে ওড়না বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যান।

টের পেয়ে আবাসন কেন্দ্র থেকে পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে ৭ জনকে আটক করে। বাকিদের আটকে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ৯ সেপ্টেম্বর ওই কেন্দ্র থেকে একই কায়দায় ১৭ জন হেফাজতী পালিয়ে গিয়েছিলেন। পরে অভিযান চালিয়ে ওইদিনই ১২ জনকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনা অনুসন্ধানে গাজীপুর জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছিল।

গত ২৬ জানুয়ারি ওই কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে নাজমা আক্তার (২০) নামে এক নারী হেফাজতী আত্মহত্যা করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com