1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মুন্সিগঞ্জে সালিশে ছুরিকাঘাত করে ৩ জনকে হত‌্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মারামারির ঘটনার সালিশে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের তিন জনকে হত‌্যা করা হয়েছে। আহত হয়েছেন পাঁচ জন। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯) ও একই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মিন্টু প্রধান (৪৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ইভটিজিংয়ের একটি ঘটনা নিয়ে রাত ১০টার দিকে সালিশ শুরু হয়। তবে তা মিথ্যা প্রমাণিত হলে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরে সৌরভ গ্রুপের লোকজন ইমন গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে ইমন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাকিব। আহত হন ছয় জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু প্রধান মারা যান।

ওসি আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com