1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৭ মার্চ) সকাল ১১টা ২১ মিনিটে নরেন্দ্র মোদিকে বহন করা হেলিকপ্টার টুঙ্গিপাড়া উপজেলার পরিষদ মাঠের হেলিপ্যাডে অবতরণ করে।

পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সকাল ১১টা ৩৯ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।

এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং একটি বকুল গাছের চারা রোপণ করেন। বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শনের পর ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি’র ছেলে ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত ছিলেন।

এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ি পরিদর্শন করবেন। সেখানে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পূজা অর্চনা করে ঠাকুর বাড়ির সদস্য ও নির্ধারিত মতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন।

দুই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও ওড়াকান্দির ঠাকুর বাড়ি সাজানো হয় নবরুপে। তাদের আগমনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী সাতক্ষীরা থেকে ১১ টা ২১ মিনিটে টুঙ্গিপাড়া হ্যালিপাডে পৌঁছান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com