1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : বল দখল ও একের পর আক্রমণ করে করেছে বেলজিয়াম। তবে দুর্দান্ত প্রতিরোধে ডি ব্রুইনা-লুকাকুদের গোল বঞ্চিত করেছে ইরান। বেলজিয়ামের জালে বলম একবার জড়িয়েছিলেন মেহদি তারেমি। তবে ভিএআরে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে দু’দল।

ম্যাচে ২৩টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রেখেছিল বেলজিয়াম। কিন্তু কোনোটিই ইরানের রক্ষণ ও গোলরক্ষ আলীরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করতে পারেনি। বেইরানভান্দ একাই ৭টি সেভ করেছেন।

Taremi's goal disallowed by VAR, Belgium stuck in Iran's defense in the first half

সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ম্যাচের শুরু থেকেই আক্রমণের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ম্যাক্সিম ডি কুইপারের সমন্বয়ে একের পর এক আক্রমণে ইরানের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা।

ম্যাচের ২৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফি কিক থেকে এহসান হাজসাফির বাড়ানো পাস ধরে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। ভিএআর-এর মাধ্যমে অফসাইডের সিদ্ধান্ত জানান রেফারি।

ম্যাচের ৩২ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইরানের সাঈদ এজাতোলাহি। শেষ পর্যন্ত কোনো দলই গোল আদায় না করেই বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই সুযোগ কাজে লাগিয়ে বেশ কিছু আক্রমণ করলেও গোল পায়নি ইরানও। শেষ ড্র মেনে নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com