
গোপালগঞ্জ : ঠাকুরবাড়ি পরিদর্শন ও মতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় করেতে গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে ঠাকুরবাড়ির পাশে নির্মিত হেলপ্যাডে নরেন্দ্র মোদিকে বহন করা একটি হেলিকাপ্টার নামে। পরে তিনি পায়ে হেটে ঠাকুরবাড়ির মন্দিরে পৌঁছান। এসময় ঠাকুরবাড়ির সদস্যরা ও মতুয়া ভক্তরা তাকে বরণ করে নেন।