1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিশরে বহুতল ভবন ধসে নিহত ১৮

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৪ জন। স্থানীয় সময় শনিবার (২৭ মার্চ) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে।

কায়রোর গভর্নর এক বার্তায় জানিয়েছেন, রাত ৩টায় গভর্নরের ক্রইসিস রুমকে জানানো হয় যে ৯ তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এরপর দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের দল পাঠানো হয়। তারা ধ্বংস্তুপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম শুরু করে।

কায়রো গভর্নরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা খালিদ আব্দেল-আল জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছে ১৮ জন। আহত ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।

এদিকে পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। চারপাশে উৎসুক জনতা ও উৎকণ্ঠা নিয়ে আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো হয়।

তাৎক্ষিণকভাবে ভবন ধসে পড়ার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রকৌশলীদের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ভবনটির গঠনগত ও সরঞ্জামাদির গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

তবে শঙ্কা করা হচ্ছে ভবন নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রিয়াল স্টেট ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে ভবন তৈরি করে থাকে। পাশাপাশি সরকারের নিয়ম-নীতি না মেনে অনুমতি না থাকা সত্ত্বেও অতিরিক্ত ফ্লোর তৈরি করা হয়। সে কারণে মিশরে ভবন ধসে পড়ার ঘটনা বেশি ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com