1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিয়ানমারে সেনাদের গুলিতে একদিনেই নিহত ১৪১

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার দিনটি ছিল মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সবচেয়ে ভয়াবহ দিন। এদিনেই সেখানে মারা গেছে ১৪১ বিক্ষোভকারী। খবর আনাদোলু এজেন্সির।

২৭ মার্চ মিয়ানমারের জান্তা সরকার বার্ষিক সশস্ত্র বাহিনী দিবস পালন করে। আগেরদিনই এক টেলিভিশন বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে জান্ত সরকার বলেছিল শনিবার যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করে তাহলে তাদের মাথায় ও পেছনে গুলি করা হবে।

তাদের সেই হুঁশিয়ারি উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। তাদের ওপর ঝাপিয়ে পড়ে জান্তা সরকারের সশস্ত্র বাহিনী।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শনিবার একদিনেই সেখানে সশস্ত্র বাহিনীর গুলিতে ১৪১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২১ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যিনি তার র‌্যাঙ্ক খুলে ফেলে সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

দেশটির ১৫টি অঞ্চলের ৮টির ৪৪টি শহরে এই মৃত্যুর ঘটনা ঘটে। তার মধ্যে ইয়াংগুন ও মান্দালায় সবচেয়ে বেশি মারা যায়। এই দুই বড় শহরে যথাক্রমে ২৩ ও ২৯ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com