1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিদ্ধিরগঞ্জে ৯টি গাড়িতে আগুন

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১

নারায়ণগঞ্জ : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে হেফাজত সমর্থকদের সরিয়ে দেয়ার পর আবারো গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়কের একটি বাস ও চারটি ট্রাক ও চারটি পিক-আপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে।

আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে ধীরে ধীরে মহাসড়কের যান চলাচল শুরু হয়। মহাসড়কের ঢাকাগামী লেন দিয়ে গাড়ি চলাচল শুরু হবার কিছু সময় পরেই ২টি গাড়িতে আগুন দেয় কয়েকজন।

এরপর সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ৯টি গাড়িতে অগ্নিসংযোগ করতে দেখা যায়। আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কয়েকটি গাড়ির আগুন নেভানো গেলেও অধিকাংশই এখনও জ্বলছে।

রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে প্রায় ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছে ঢাকার সাথে চট্টগ্রাম বিভাগের যান চলাচল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com