1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

৪২তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ২২ জন

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সহকারী সার্জন নিয়োগে ৪২তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার (২৯ মার্চ) পরীক্ষার ফল ঘোষণা করা হয়। পরীক্ষার ফল কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৫৬৫ জন।

পরীক্ষার ফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তাছাড়া টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফল জানা যাবে।

ফল জানতে PSC 42 Registration Number লিখে 16222 তে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে Passed for Assistant Surgeon অথবা Failed হিসেবে ফল পাওয়া যাবে।

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে দুই হাজার জন নিয়োগ পাবেন। এতে ৩১ হাজার ৩০ জন আবেদন করেছেন। পিএসসি আবেদন যাচাই করে এসব চিকিৎসকদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করে।

বিশেষ এই বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) ২০০ নম্বর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছে। আর মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

জানা গেছে, এতে মেডিকেল সায়েন্স ১০০, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলী ২০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তির ১০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর থাকবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com