1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

অর্ধেক যাত্রী পরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া চান মালিকরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনা সংক্রমণ রোধে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার নির্দেশনা জারি করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে বাস-মিনিবাসে ৬০ শতাংশ ভাড়া বাড়তি নেওয়ার প্রস্তাব করেছেন পরিবহন মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে (বিআরটিএ) বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে বিআরটিএর পরিচালক সীতাংশু শেখর বিশ্বাস জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে বাস-মিনিবাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এরই মধ্যে এই দাবি বিআরটিএ’র পক্ষ থেকে প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে অনুমোদন মিললে গণপরিবহনে বাড়তি ভাড়া কার্যকর হবে।

দেশে গত বছর করোনার কারণে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত দিয়েছিল সরকার। তখনো বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়।

এক বছর পর সংক্রমণ আবার বাড়তে থাকায় ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর এক দফায় বলা হয়েছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com