1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ট্রেন চলবে অর্ধেক আসন ফাঁকা রেখে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন থেকে সব ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছ।  সোমবার (২৯ মার্চ) রাতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য জানিয়েছেন।

এখন থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি স্টেশনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া, যাত্রার আগে শরীরের তাপমাত্রা মাপা হবে। অতিরিক্ত তাপমাত্রার কোনো ব্যক্তিকে যাত্রা করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের পর গত বছরের মার্চ থেকে কয়েক মাস ট্রেন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com