1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

মিয়ানমারে বিক্ষোভকারীদের ‘আবর্জনা ধর্মঘট’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সড়কে ময়লার স্তুপ ফেলে রেখে ‘আবর্জনা ধর্মঘট’ পালন করেছে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা। মঙ্গলবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে এ ধর্মঘট পালিত হয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে দেশটিতে ৫১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে। মঙ্গলবার দুজনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা নতুন পন্থা অবলম্বন করেছে। তারা নগরীর বাসিন্দাদের গৃহস্থালি বর্জ্য সড়কে এনে ফেলার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি পোস্টারে লেখা ছিল, ‘এই আবর্জনা ধর্মঘট জান্তা বিরোধী ধর্মঘট। প্রত্যেকেই যোগ দিতে পারবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, সড়কজুড়ে আবর্জনার স্তুপ গড়ে তুলেছেন বাসিন্দারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com