1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১ এপ্রিল থেকে বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

এন এ জাকির, বান্দরবান : করোনা সংক্রমন রোধে বান্দরবানে সবধরণের পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি এর সভাপতিত্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, ১ এপ্রিল থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য সরকারী-বেসরকারী সবধরণের পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের জন্য বন্ধ থাকবে।
সভায় স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট মালিক সমিতি, সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করণীয় সভায় স্বাস্থ্যবিধি নো মাস্ক নো সার্ভিস মেনে হোটেল চালাতে নির্দেশনা দেয়া হয়েছে। দু’জনের কক্ষে একজন করে ভাড়া দেয়ার কথা বলা হয়েছে। তবে আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়নি।


বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণ রোধে ১লা এপ্রিল থেকে আগামী ২ সপ্তাহের জন্য বান্দরবান জেলার সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দু’সপ্তাহ পর পরবর্তী নির্দেশনা দেয়া হবে।
উল্লেখ্য, বান্দরবানে এ পর্যন্ত ৯১৮ জন করোনা আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com