1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সংবিধান পোড়াচ্ছে মিয়ানমারের বিক্ষোভকারীরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধীরা সেনাবাহিনীর তৈরি করা সংবিধান পুড়িয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সংবিধান পোড়ানোর ছবি পোস্ট করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের প্রতিনিধি ড. সাসা এক টুইটে বলেছেন, ‘আজ এখানে নতুন দিনের সূচনা হলো।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, র‌্যালি ও বাড়িতে সেনাঅভ্যুত্থান বিরোধীরা সংবিধান পোড়াচ্ছে।  অধিকারকর্মীরা একে ‘সংবিধান পোড়ানো উৎসব’ আখ্যা দিয়েছেন।

জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত ক্রিশ্চিন স্ক্রানার বারগিনি নিরাপত্তা পরিষদে বলেছেন, সামরিক জান্তা মিয়ানমারের শাসন ক্ষমতা পরিচালনা করতে সক্ষম নয়। দেশটির অভ্যান্তরীণ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রক্তপাত এড়াতে কাউন্সিলের দ্রুত উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেছেন তিনি।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com