1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কুতুপালং বাজারে আগুন, ৩ জনের মৃত‌্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে আগুন লেগে দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় পুড়ে গেছে বেশ কিছু দোকান ও অন্যান্য স্থাপনা। তবে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে এই আগুন লাগে।

উখিয়া ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমদাদুল হক শুক্রবার (২ এপ্রিল)সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইমদাদুল জানান, রাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের একটি দোকানে আগুন লাগে। খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে। এরপর ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে ভোর রাত সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘটনাস্থলে আগুন পুড়ে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এছাড়া বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা পুরে গেছে। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইমদাদুল আরও জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার ঘটনায় বেশ কিছু স্থাপনা পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com