1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সাভারে বজ্রপাতে তিনজনের মৃ’ত্যু ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ শেরপুরে ছাইব হত্যা মামলার আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬

এপ্রিলে ঘূর্ণিঝড়-বন্যার আঘাত, তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : এপ্রিল মাস প্রাকৃতিক দুর্যোগে পূর্ণ থাকার আভাস মিলেছে। দেশে এ মাসে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকছে বন্যাও।

এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি বজ্র ও শিলা বৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য জায়গায় ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

এপ্রিলে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহসহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) সারাদেশে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসের শেষার্ধে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com