1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গণপরিবহন সংকট নিরসনে ৬০টি দ্বিতল বাস নামাচ্ছে বিআরটিসি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন ফাঁকা রেখে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে গণপরিবহন। এতে যাত্রীদের থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়া হচ্ছে। কিন্তু গণপরিবহন সংকটের কারণে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ৬০টি দ্বিতল বাস নামানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি সূত্র জানা গেছে, রাজধানীর বিভিন্ন রুটের ছয় শতাধিক বিআরটিসি বাস চলাচল করে। অন্যান্য গণপরিবহনের মত বিআরটিসি বাস অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছে। এতে অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। নির্ধারিত সময়ে অফিস বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।

জানতে চাইলে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বৃহস্পতিবার ৩৬টি দ্বিতল বাস নামানো হয়েছে। আগামী রোববার আরও ২৪টি বাস সড়কে যাত্রী পরিবহন শুরু করবে। এই বাসগুলো বিআরটিসির নির্দিষ্ট ডিপোতে মেরামত করে রাখা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com