1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সাভারে বজ্রপাতে তিনজনের মৃ’ত্যু ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ শেরপুরে ছাইব হত্যা মামলার আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

করোনায় একদিনে রেকর্ড শনাক্ত ৭০৮৭, মৃত্যু ৫৩

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের (এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন।) যা এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে।

রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩০ হাজার ৭২৪টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এর আগে শনিবার (৩ এপ্রিল) দেশে ৫ হাজার ৬৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com