1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সাভারে বজ্রপাতে তিনজনের মৃ’ত্যু ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ শেরপুরে ছাইব হত্যা মামলার আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

গাইবান্ধায় ঝড়ে ১০ জনের মৃত‌্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

গাইবান্ধা: গাইবান্ধায় রোববার (৪ এপ্রিল) প্রবল ঝড়ে গাছ ও ঘরচাপা পড়ে ১০ জনের মৃত‌্যু হয়েছে। তাদের মধ‌্যে সদর উপজেলার পাঁচজন, সুন্দরগঞ্জ উপজেলার একজন, পলাশবাড়ীর দুজন ও ফুলছড়ির একজন।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জানিয়েছেন, বিকেল ৪টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়। বিভিন্ন এলাকায় গাছ ও ঘরচাপা পড়ে অনেকেই হতাহত হয়েছেন। নিহতরা হলেন—আবদুল গাফফার, জাহানারা বেগম, ময়না বেগম, শিউলি আকতার, জোছনা বেগম, মনির, আর্জিনা বেগম ও সাহেরা। বাকিদের নাম জানা যায়নি।

ঝড়ো হাওয়ায় গাইবান্ধা সদর,পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক ঘর ভেঙে পড়েছে। অনেক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপড়ে রাস্তার ওপর পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাইবান্ধা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com