1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সাভারে বজ্রপাতে তিনজনের মৃ’ত্যু ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ শেরপুরে ছাইব হত্যা মামলার আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ২৬ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ‌্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবিত আল হাসান নামের লঞ্চটি ডুবে যাওয়ার পর রোববার (৪ এপ্রিল) পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর আজ দুপুর পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়। সেখান থেকে আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় সাবিত আল হাসান নামের লঞ্চটি একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। রাতভর উদ্ধার অভিযান চালনো হয়। ১৮ ঘণ্টা পর সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে লঞ্চটি তীরে তোলা হয়।

তীরের অনেক কাছে লঞ্চটি ডুবে যাওয়ার পরও উদ্ধার করতে ১৮ ঘণ্টা সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেন তীরে অপেক্ষারত নিখোঁজদের স্বজনরা। লঞ্চটি তীরে আনা হলে ভিড় করেন স্বজনরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com