1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস আবার জেকে বসেছে ব্রাজিলে। গেল ২৪ ঘণ্টায় সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। মারা গেছে ৪ হাজার ১৯৫ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। খবর সিএনএনের।

মার্চ মাসেই দক্ষিণ আমেরিকার দেশটিতে মারা গেছে ৬৬ হাজার ৫৭৩ জন। এপ্রিল মাসে দৈনিক মৃত্যুর হার মার্চকেও ছাড়িয়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ব্রাজিলে মোট মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার জন। যা যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর বিশ্বের মোট মৃত্যুর ২৮ শতাংশ।

এ পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ লক্ষাধিক মানুষ। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বর্তমানে দেশটির মোট নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৮০ শতাংশ করোনা রোগীতে পূর্ণ। আগামী দিনগুলোতে মৃত্যুর মিছিল আরো বাড়বে বলেই শঙ্কা করা হচ্ছে।

দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও এখন পর্যন্ত মোট জনসংখ্যার ২.৪২ শতাংশকে টিকার আওতায় আনা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com