1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

তালা ঝুলছে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামের মাদ্রাসায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

গাজীপুর: তালা ঝুলছে আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মারকাজুন নূর আল ইসলামিয়া মাদ্রাসায়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরের বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে সরেজমিনে মাদরাসা ক্যাম্পাসে গিয়ে এ চিত্র দেখা গেছে।

রফিকুল ইসলাম মাদানী ওই আবাসিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও পরিচালক।

সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসার প্রধান ফটকে ভেতর থেকে দুটি তালা ঝুলছে। ফটকে গিয়ে মাদ্রাসার দায়িত্বরত কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এছাড়া স্থানীয়রাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

গাজীপুর মহানগর পুলিশের ডিসি ইলতুৎমিশ বলেন, ‘গাজীপুর মহানগরের বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেন রফিকুল ইসলাম। এ অভিযোগে বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘ওই মামলায় তাকে নেত্রকোনা থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে গাজীপুর করোনাকালীন বিশেষ আদালতে পাঠানো হয়। আদালত তাকে ওইদিন সকাল ১০টার দিকে পুলিশ ও র‌্যাবে পাহারায় গাজীপুর জেলা কারাগারে পাঠায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।’

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আকন্দ জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০টা ৫মিনিটে তাকে কারাগারে বুঝে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com