1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) টেক্সাস অঙ্গরাজ্যের এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রায়ান শহরে কাস্টম কেবিনেট কোম্পানির এক কর্মচারীর গুলিতে হতাহত হয়।

ব্রায়ান পুলিশ প্রধান এরিক বুসক সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ না করলেও হামলাকারী কাস্টম কেবিনেটের এক কর্মচারী বলে জানিয়েছেন। টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট এক বিবৃতিতে জানান, বন্দুক হামলার পর সন্দেহভাজনকে ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার প্রায় দুই ঘণ্টা পর হামলাকারীকে আরেকটি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে বন্দুক হামলা হয়েছে তা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com