1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

ভয়াবহ পরিস্থিতির মুখে উত্তর কোরিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নাগরিকদের কঠিন সংকট মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। দেশটি ভয়াবহ খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন সতর্কবার্তা দেওয়ার পর কিম এই আহ্বান জানালেন।

বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে কিম জং উন বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ সালের দিকে দেশটিতে দেখা দেওয়া ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন।

কয়েকদিন আগেও কিম জং উন উত্তর কোরিয়া এখন ‘সবচেয়ে বাজে পরিস্থিতি’ ও ‘অভূতপূর্ব চ্যালেঞ্জের’ মুখে পড়েছে বলে সতর্ক করেছিলেন।

বৃহস্পতিবার তিনি সরকারি কর্মকর্তাদের বলেছেন, ‘অন্তত কিছুটা হলেও আমাদের নাগরিকদের জটিলতা থেকে মুক্তি দিতে আরেকটি কঠোর, আরো জটিল আরডিইয়াস মার্চের জন্য প্রস্তুতি নিন।’

উত্তর কোরিয়ার কর্মকর্তারা সাধারণত ‘আরডিইয়াস মার্চ’ দিয়ে ১৯৯০ সালে দেশটিতে হওয়া ভয়াবহ দুর্ভিক্ষের কথা স্মরণ করিয়ে দেন। সোভিয়েত ইউনিয়নের পতন পররর্তী ওই সময়ে দেশটিতে বৈদেশিক সহযোগিতার পরিমাণ কমে যায়। ওই দুর্ভিক্ষ উত্তর কোরিয়ায় প্রায় ৩০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় উত্তর কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের সঙ্গে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যই ছিল দেশটির প্রাণশক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com