1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কেউ জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

ঢাকা: অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়ার  হুঁশিয়ারি দিয়েছেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তি‌নি ব‌লেন, ‘কেউ জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শ‌নিবার (১০ এপ্রিল) রাজধানীর আর্মড ফোর্সেস মেডিক‌্যাল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছেন। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে।’

করোনার টিকা নেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী মনে করেন, ‘দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সেজন্য তিনি সবাইকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ করছি।’ সবাইকে এই টিকা দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com