1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

এডেন উপসাগরে নৌকাডুবিতে ৩৪ জন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ জিবুতির উপকূল সংলগ্ন এডেন সাগরে নৌকা ডুবে ইয়েমেন থেকে ফেরার পথে ৩৪ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

এক টুইট বার্তায় আইওএম জানিয়েছে, চোরাকারবারিদের নিয়ন্ত্রণাধীন নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের নিয়ে এডেন উপসাগরের জিবুতি সংলগ্ন উপকূলে ডুবে যায়। তাতে ৩৪ জন নিহত হয়। তবে সংস্থাটি বিস্তারিত তথ্য জানায়নি।

ধারনা করা হচ্ছে, করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পরে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।

বেশ কয়েক বছর ধরে জিবুতি সংলগ্ন জলসীমায় সোমালিয়া ও ইথিওপিয়া থেকে পালিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটছে। যারা দারদ্রি ও যুদ্ধের ভয়াবহতা থেকে পালিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কাজের আশায় চোরাকারবাদিদের হাতে বন্দি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com