1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

যুক্তরাষ্ট্রে গুলিতে স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস‌্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১২ এপ্রিল) টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলের অস্টিন ইস্ট ম্যাগনেট হাই স্কুলে হামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, স্কুলে বন্দুক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

এরপরেই স্থানীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয় যে, এক ব্যক্তি সম্ভবত অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করেছিল। হামলার খবর জানার পর পরই সেখানে পৌঁছান কর্মকর্তারা।

এবিসি নিউজ জানায়, এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ইউটি মেডিক‌্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর নয়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। এছাড়া, আরও তদন্তের জন্য অপর এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

নক্সভিল কাউন্টি স্কুলের সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, পুরো স্কুলে নিরাপত্তা জোরদার করা হয়েছ। অনেক শিক্ষার্থীকে পরিবারের লোকজনের সঙ্গে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com