1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আব্দুস সবুর খান বীর বিক্রম আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

টাঙ্গাইল: টাঙ্গাইলে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি তার বড় ছেলে মাহমুদুর রহমান খান বিপ্লব নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ এপ্রিল কিডনি, ডায়াবেটিসসহ শারীরিক নানা সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে সবুর খানকে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করায় তার পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্য হয়। আজ মঙ্গলবার বাদ যোহর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আব্দুস সবুর খান বীর বিক্রম।

আব্দুস সবুর খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, এমপি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com