1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, প্রাণ হারালো স্কুলছাত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

গাজীপুর: গাজীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. শাকিল মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল ময়মনসিংহের গৌরীপুর থানার ধীপপুর এলাকার মো. রেজাউল করিমের ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকার রুবেল মোল্লার বাসায় ভাড়া থাকতো। সে স্থানীয় প্রতিভা স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

এছাড়া মো. ফাহিম (১২) স্থানীয় কুনিয়াপাছর এলাকার ফারুক হোসেনের ছেলে এবং প্রত্যাশা কিন্ডার গার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র।

জিএমপির গাছা থানার ওসি ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, কুনিয়াপাছর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মাঝে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় তালেব মার্কেটের সামনে সোনাপাড়া এলাকার ২৪/২৫ জন কিশোর ও যুবক অবস্থান নেয়। এ সময় সেখানে প্রতিপক্ষের শাকিল মিয়া (১৭) ও মো. ফাহিমের (১২) সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা শাকিল ও মো. ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এলাকাবাসী গুরুতর আহত শাকিল ও ফাহিমকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com