1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ১৮৪৩৭২, মৃত্যু ১০২৭

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বুধবার (১৪ এপ্রিল) দেশটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন। যা এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭২ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের দিক বিবেচনায় ভারত এখন বিশ্বে দ্বিতীয়।

করোনায় ভারতের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬০ হাজার জনের শরীরে। মৃত্যু হয়েছে ২৮১ জনের। এমন পরিস্থিতিতে বুধবার থেকে ১৫ দিনের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।

সংক্রমণ বিবেচনায় মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ।

এদিন দিল্লিতেও সর্বোচ্চ ১৩ হাজার ৪৬৮ জন শনাক্ত এবং ৮১ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিলের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় টিকাদান কর্মসূচি আরও জোরদারের কথা ভাবছে ভারত সরকার। প্রয়োজনে রাশিয়ার প্রস্তুত করা স্পুটনিক টিকাও আনার পরিকল্পনা রয়েছে তাদের।

মঙ্গলবার ভারতে ২৬ লাখ ৪৬ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com