1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

মিয়ানমারে মসজিদে ঢুকে সেনাদের গুলি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদে ঢুকে গুলি চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির মান্ডালে রাজ্যের মহা অংমায়া শহরতলীতে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে।

গুলিতে কো হতেত নামে ২৮ বছরের এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুজন।

মিয়ানমার নাউ জানিয়েছে, কো হতেত ও কয়েক জন সেহরি খাওয়ার পর শহরের সুলে মসজিদে ঘুমিয়েছিল। স্থানীয় সময় সকাল ১০টা সেনাবাহিনী মসজিদের ভেতরে হামলা চালায়। ঝড়ো গতিতে প্রবেশের পরপর তারা গুলি চালাতে শুরু করে। কো হতেতের বুকে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, কো হতেত একটি গাড়ি সারাইয়ের দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।

মসজিদের ভেতর থেকে অন্তত পাঁচ জনকে আটক করে নিয়ে গেছে সেনারা। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু-কিশোর রয়েছে। এরাও মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল।

এদিকে, একই দিন শহরে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। সেনাদের গুলি ও নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com