1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ২৯৬ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ১ লাখ ৭৩ জন। গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৪৫ জন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটিই জানিয়েছে।

এর মধ্য দিয়ে ইউরোপের তৃতীয় দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়ালো ফ্রান্সে। এর আগে যুক্তরাজ্য ও ইতালিতে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছিল। বর্তমানে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯১। আর ইতালিতে ১ লাখ ১৫ হাজার ৯৩৭ জন।

করোনায় ১ লাখ মৃত্যুর শোক জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইট বার্তায় লিখেছেন, আমরা কারোর চেহারা ও নাম ভুলে যাবো না। স্বজনহারাদের পরিবারের প্রতি আমাদের সবার সহানুভূতি ও সমবেদনা রয়েছে। কেউ তাদের পরিবারকে হারিয়েছে, কেউ কাছের মানুষকে, কেউবা হারিয়েছে সন্তানকে, কেউবা বাবা-মাকে। কেউ হারিয়েছে দাদা-দাদি, নানা-নানিকে, কেউবা ভাইবোনকে। সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

অবশ্য যদিও বিশেষজ্ঞরা মানতে রাজি নন যে ফ্রান্সে মৃতের সংখ্যা কেবল ১ লাখ ছাড়িয়েছে। তাদের মতে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা আরো অনেক বেশি।

ফ্রান্সের ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক স্টাডিজের বৈজ্ঞানিক উপদেষ্টা জিয়ান ম্যারি রবিনের মতে, ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা বহু আগেই ১ লাখ ছাড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com