1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন আর নেই

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জ: ফুসফুসে সমস্যায় আক্রান্ত হয়ে আইসিইউতে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলন।

রোববার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপির বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী।

হোসনে আরা লাভলী বলেন, বেশ কিছুদিন ধরে ফুসফুস জনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন আমার পিতা।

শনিবার (গত ১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আইসিউতে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com