1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত প্রায় ১০০

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিসরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। রোববার দেশটির রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মিসরের রেল বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।

মিসরে গত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। গত মার্চে দেশটির তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

jagonews24

পরপর একাধিক দুর্ঘটনার জেরে মিসরের পরিবহনমন্ত্রী কামেল এল-ওয়াজিরের পদত্যাগের দাবি উঠেছে দেশটিতে। অবশ্য তিনি সেই দাবি প্রত্যাখান করেছেন এবং মিসরের রেল নেটওয়ার্ক উন্নয়নে কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com