1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে চাদের প্রেসিডেন্ট নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে নিহত হয়েছ আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবি (৬৮)। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার সাহিল অঞ্চলে ইসলামপন্থিদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের গোড়া মিত্র ইদরিস ১৯৯০ সালে ক্ষমতা দখল করেন। সোমবার ষষ্ঠবারের মতো তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বেরমান্দোয়া আগৌনা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ইদরিস দেবি।

নির্বাচন চলাকালে দেশের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছিল বিদ্রোহীরা। গত রোববার বিদ্রোহীদের বিরুদ্ধে নিজের সেনাদের নেতৃত্ব দেন ইদরিস। নির্বাচনে জয়ের পর মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি।

সেনাবাহিনী জানিয়েছে, ইদরিস দেবির ছেলে জেনারেল মাহামাতকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com