1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ: বাইডেন

  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড সম্পূর্ণ দিনের আলোতে হয়েছে। এই বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ। এই ধরনের নির্বোধ হত্যা যথেষ্ট হয়েছে, আর নয়।

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ সদস্য ডেরেক চৌভিন আদালতে দোষী সাব্যস্ত হন। এরপর জর্জ ফ্লয়েডের পরিবার ও তার ছয় বছরের কন্যা জিয়ান্না ফ্লয়েডের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ এপ্রিল) তিনি ফ্লয়েডের মেয়েকে শান্তনা দিয়ে বলেন, ‘বাবা তোমার দিকে তাকাও, সে খুবই গর্বিত। তোমার বাবা বিশ্বকে বদলে ফেলেছে।’

যাদের অবদানের কারণে আদালত আজ রায় শোনাতে পেরেছে তাদের ধন্যবাদ জানান তিনি।

হোয়াইট হাউজে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মোবাইলের মাধ্যমে ফ্লয়েডের হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করা নারী এবং অপরাধীর বিরুদ্ধে প্রমাণাদি সংগ্রহ করা অফিসারদেরও ধন্যবাদ।’

কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব‌্য করে জো বাইডেন বলেন, ‘আজকের রায় সেই বার্তাই প্রেরণ করে। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের সেই কথাগুলো (মৃত্যুর আগ মুহূর্তে জর্জ ফ্লয়েড বলেছিল, আমি শ্বাস নিতে পারছি না) শুনতে হবে। আমাদের অবশ্যই মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়, আমরা আর মুখ ফিরিয়ে নিতে পারি না। পরিবর্তন শুরু করতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com