1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে পার্শ্ববর্তী দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সেখানে বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনা আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে একদিনে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছিল। দৈনিক আক্রান্তের সংখ্যায় ভারত সেটাকেও ছাড়িয়ে গেল।

গত ৪ এপ্রিল ভারতে একদিনে আক্রান্ত হয়েছিল ১ লাখ। মাত্র ১৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ৩ লাখ ছাড়িয়ে গেল। দৈনিক আক্রান্তের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ গতিতে। যা যুক্তরাষ্ট্রের চেয়ে চারগুণ বেশি।

গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ২ হাজার ১০২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com