1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

ঢাকা: করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন জানান, আক্রান্তের ১৩তম দিনের চেয়ে ১৪তম দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। গত তিন দিনে তার কোনো জ্বর আসেনি। স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। চেস্ট ক্লিয়ার, কফ-কাশি নেই। খাবারে রুচিও আগের মত আছে। অক্সিজেন লেভেলও ঠিক আছে।

বুধবার (২১ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যাবেক্ষণ শেষে তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ বলেন, এখন শুধু খালেদা জিয়ার দুর্বলতা আছে। করোনা হলে মানুষের দুর্বলতা বেশ কয়েকদিন থাকে। তারপরও সেই দুর্বলতা প্রতিদিন আগের চেয়ে অনেক কম। তিনি নিজেই বলেছেন, আমি আজকে গতকালের চেয়েও ভালো বোধ করছি। এ অবস্থায় আমরা বলতে পারি অনেকটা উন্নতি হয়েছে। প্রতিদিনই অল্প অল্প করে উন্নতি লাভ করছেন। আগামী দুই একদিনের মধ‌্যে রক্ত পরীক্ষা করা হবে। আগামী সপ্তাহে করোনার টেস্টও করা হবে।’

বিএনপি চেয়ারপারসনের বাসায় আক্রান্ত অন্য আট জনের শারীরিক অবস্থাও ভালো বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com