1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে। খবর বিবিসি, ডন।

কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। তিনি জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ওই বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধার কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনী। কাউকে ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি।

jagonews24

এই ঘটনার কিছু পরে এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লানগোভ বলেন, ওই অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের নিজেদের লোকজনই এ ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত।’

তবে ওই হামলার আগে কোনো ধরনের হুমকি দেয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। অর্থাৎ এই হামলা অনেকটা আকস্মিক।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনা দূতকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

আফগান সীমান্তের কাছে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় তার থাকার কথা থাকলেও বিস্ফোরণের সময় সৌভাগ্যক্রমে তিনি সেখানে ছিলেন না। পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com